ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সুদের টাকা পরিশোধ করতে না পারায় বাড়িথেকে তুলে নিয়ে গৃহবধূকে নির্যাতন

গাজীপুরের শ্রীপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ঘরের খুটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বপম নামের এক যুবকের বিরুদ্ধে।অভিযুক্ত স্বপন উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।মঙ্গলবার (২২ জুন) ভোর সকাল পাঁচটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে, উপজেলার গলদা পাড়া এলাকার শামসুল ইসলামের স্ত্রী এক বছর আগে স্বপনের কাছ থেকে ১ লাখ টাকা ঋন নেয়। আর এই ঋনের টাকা ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিও থেকে স্বপনের নামে দেয়া হয়েছিল যা সম্পুর্ন ও-ই নারী কিস্তিতে পরিশোধ করে আসছে।মঙ্গলবার ভোর সকাল পাঁচ টার দিকে ও-ই নারীর বাসায় গিয়ে টাকা পাবে বলে দাবী করে স্বপন। এক পর্যায়ে ও-ই নারীকে ঘর থেকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে ঘরের খুটির সাথে বেঁধে মারধোর করে।পরে জরুরী সেবা ৯৯৯ এ পুলিশের সহযোগিতা চাইলে এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।ঘটনার পর থেকে অভিযুক্ত স্বপন পলাতক রয়েছে।শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই কামরুল ইসলাম বলেন,ভুক্তভোগী নারীকে উদ্ধার করে  চিকিৎসা দেয়া হচ্ছে।এ বিষয়ে আইনী  ব্যবস্থা প্রক্রিয়াধীন।অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑